ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, পুকুরে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার কোলে থাকা তিন বছরের শিশু কন্যা জান্নাতুল উর্মিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

‘পরে শিশুটিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ নিহত আসাদুল উপজেলার ধোপাজাঙ্গালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।