মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যশোরে তিন লাখ ৯ হাজার ২৫৮ পরিবারের মাঝে চাল বিতরণ করবে সরকার। ঈদের আগেই জেলার সব উপজেলার কার্ডধারী পরিবারে মাঝে ১৫ কেজি করে এই চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে বরাদ্দকৃত চাল স্ব স্ব উপজেলায় পৌঁছে গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে জানা যায়, ঝিকরগাছা উপজেলার ৫৯ হাজার ৭৬৫ জন, ঝিকরগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ জন, চৌগাছা উপজেলার ৪৬ হাজার ৭৩৫ জন, চৌগাছা পৌরসভার ৩ হাজার ৮১ জন, অভয়নগর উপজেলার ৪০ হাজার ৯৭৯ জন, নওয়াপাড়া পৌরসভার ৪ হাজার ৬২১ জন, মণিরামপুর উপজেলার ৬৩ হাজার ৭৬২ জন, মণিরামপুর পৌরসভার ৩ হাজার ৮১ জন, কেশবপুর উপজেলার ১৫ হাজার ১৩০ জন, ও কেশবপুর পৌরসভার ৪ হাজার ৬২১ জন, শার্শা উপজেলার ২০ হাজার ১৭০ জন, বেনাপোল পৌরসভার ৪ হাজার ৬২১ জন, বাঘারপাড়া উপজেলার ১০ হাজার ৫৭৭ জন জন, বাঘারপাড়া পৌরসভার এক হাজার ৫৪০ জন, সদর উপজেলার ২২ হাজার ৮৭৩ জন ও যশোর পৌরসভার ৪ হাজার ৬২১ জন এই চাল পাবেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সঠিক ওজনে ও সঠিক সময়ের মধ্যে কার্ডধারী ব্যক্তিদের চাল্য বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। চাল প্রদাণে যাতে কোন প্রকার অনিয়ম না হয় তার জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নজরদারিব করবে।


