যশোরে অভিনব কায়দায় বাইক চুরি; মামলা নেয়নি থানা

নাজমুল ইসলাম তাজঃ  যশোরে অভিনব কায়দায় মোটর বাইক চুরি । ঘটনাটি ঘটেছে ৩১/৭/১৯ তারিখ বুধবার। যশোর সদর নিবাসী আব্দুল আলীমের পৈত্রিক বাড়িতে। আব্দুল আলিম পেশায় এক শিক্ষক। আব্দুর আলীম আমাদের প্রতিবেদককে জানান; আমার ব্যবহৃত মোটর বাইক ডিসকোভার ১২৫ সিসি নিয়ে পৈত্রিক বাড়ি ঝিকরগাছায় বারবাকপুর গ্রামে আমার বাড়িতে রাখি। পরে বাড়ি থেকে বের হয়ে মোটর বাইক খুঁজি না পেয়ে আমার বাড়িতে লাগানো সিসি টিভি ক্যামেরা দেখে বুঝতে পারি সংঘবদ্ধ চোর আমার বাইকটি চুরি করেছে। তিনি বলেন; সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই দু’জন চোর প্যান্ট পড়ে খালি গায়ে প্রাচীর টপকে গিয়ে ঘরের দরজার তালা ও প্রাচীরের দরজার তালা ভেঙে মোটর বাইক চুরি করে; আমার বাইকের নাম্বার JZWHC37347 চেসিস নাম্বার MD2A15BY7HWC97596 সমস্ত তথ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে।

এবিষয়ে সাথে সাথে আমি ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করতে যাই, কিন্তু কোন রহস্য কারণে থানা আমার অভিযোগ গ্রহণ করেনি তা আমি বুঝতে পারছি না। তাই আমি ন্যায় বিচার প্রাপ্তির জন্য উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আর্কষণ করছি।

এ বিষয়ে ঝিকরগাছা থানায় মুঠোফনে ওসি ক্রাইম পেট্রোল বিডিকে জানান; মামলা প্রক্রিয়াধীন আছে, চোরদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে।