নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে চারটি বাঘের বাচ্চাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একটি প্রাইভেট গাড়িতে বাঘের বাচ্চাগুলো ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল । আজ সোমবার শহরতলীর চাঁচড়া চেকপোস্ট এলাকায় একটি প্রাইভেট গাড়িতে তল্লাশিকালে এই চারটি বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা দুইজনকেও আটক করা হয়। পাচারকারী চক্র ঢাকার উত্তরা থেকে বাঘের বাচ্চাগুলো নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ বায়োজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


