মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয় যশোরে বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত।
মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন কুরবান আলী সনি।
প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শাহানুর আলম শাহিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।
বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সভাপতি আসাদুল আসাদুল সেক্রেটারি কুরবান আলী সনির চেষ্টায় অনুষ্ঠান সফলভাবে উদযাপন হয়।
বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের সভাপতি আসাদুল বিশ্বাস আসাদ উক্ত অনুষ্ঠানের বক্তব্য বিশেষভাবে দেশনেত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং কলেজ উন্নয়নের জন্য অভিজ্ঞ শিক্ষক সহ কলেজের মান উন্নয়নের জন্য বিশেষ অনুরোধ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।


