যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত পশু চিকিৎসক

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: যশোরের রূপদিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় আনিচুর রহমান নামে এক পশুচিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের এশিয়ান মার্বেল ফ্যাক্টারীর সামনে এ দুর্ঘটনা ঘটেনিহত আনিচুর যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাখাঁরীগাতী গ্রামের পূর্বপাড়ার ওলিয়ার রহমান বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, আনুমানিক বেলা ১টার দিকে আনিচুর রহমান রূপদিয়া বাজার (সাপ্তাহিক হাট) থেকে বাজার-সদাই শেষে জুম্মার নামাজ ধরতে তার ব্যবহৃত যশোর-হ ১৪-৪৩৬৫ নম্বারধারি ডায়াং মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। পথি মধ্য যশোর-খুলনা মহাসড়কের এশিয়ান মার্বেল ফ্যাক্টারীর সামনে পৌঁছালে যশোরের দিক থেকে ছেড়ে আসা একটি গড়াই পরিবহণ আনিচুরের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আনিচুর মোটরসাইকেলসহ মহাসড়কের উপর পড়ে যাওয়ার সাথে-সাথে পরিবহণের পিছনে থাকা গ্যাসের সিলিন্ডার বোঝায় একটি দ্রুতো গতীর ট্রাক তার শরীরের উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মিরা আনিচুরের লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়