মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় সড়ক দূঘর্টনায় এক শিশু নিহত ও নিহতের পিতাসহ আহত হয়েছে দুজন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। যার নং- ঢাকা মেট্রো-ট-১১-১৭৯৯। আহত পিতাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, বুধবার বিকেলে মাটিকোমরা গ্রামের ইদ্রিস আলী (৪৫) এর কণ্যা ফাতেমা খাতুন (৬) কে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলো।
এসময় পথিমধ্যে বাঁকড়া-হাড়িখালি সড়কের বিষ্ণুপুর গ্রামের মোস্তফা মেম্বরের ইটভাটার নিকট পৌছালে অপর দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশু ফাতেমা খাতুন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পিতা ইদ্রিস আলী ও মোটরসাইকেল চালক সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমান (৫৫) কে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। নিহত ফাতেমা খাতুন মাটিকোমরা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। এ রিপোট লেখা পর্যন্ত বাঁকড়া পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে বলে পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাবুল শিকদার জানিয়েছেন।


