যশোর মনিরামপুরে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যকর

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি : দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল মুক্ত হলো যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধমিক বিদ্যালয়ের খেলার মাঠটি। স্কেবেটর ম্যাশিন দিয়ে পাঁকা, আঁধাপাকা ঘরসহ প্রায় ৪৬টি দোকান ভাঙ্গা হয়েছে। ফলে ব্যবসায়ীদের চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে জানা গেছে, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়।

এই বিদ্যালয়ের এরিয়ায় রয়েছে অঢেল সম্পদ ও সম্পত্তি। রয়েছে একটি বিশাল আকারের খেলার মাঠ। ব্যবসার মধ্যে রয়েছে বিল্ডিং তৈরী করে সিনিমাহলের ব্যবসা , ঔষুধের দোকান, গার্মেন্টস দোকান, বেকারীর ব্যবসা, রড সিমেন্টের ব্যবসাসহ সকল প্রকারের ব্যবসা রয়েছে এই খেলার মাঠে। ফলে ছাত্র/ছাত্রীদের বিনোদনের মাঠ দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে। সেই থেকে ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে আসছে ।

কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফসহ অন্যন্য সদস্যরা ভুমিকা নিয়ে খেলার মাঠটি দখল মুক্ত করার উদ্যোগ গ্রহন করেন। এবং ২৪ অক্টোম্বরের মধ্যে স্ব স্ব স্থাপনা সরানোর জন্য ৪৬ জন দোকানদারের নিকট গত ১৫ অক্টোম্বর চিঠি প্রদান করেন। কিন্তু দোকান মালিকরা কোন কর্ণপাত না করাই ২৬ অক্টোম্বর শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সকল অবৈধ স্থাপনা ভাংচুর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু, চালুয়াহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারসহ শত শত জনগন। এদিকে দোকানদাররা বলছে, তারা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে স্টাম্পে লেখাপড়া করে জায়গা ভাড়া নিয়েছে। সেখানে ঘর নির্মান করে দীর্ঘদিন ব্যবসা করে আসছে। তাদের এই দোকানঘর ভাংচুর করাই চরম আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে বলে ডাক্তার আব্দুল সালাম জানান।

অপরদিকে দোকানদার চাঁদালী, ইউনুচ, রেজাউল ও আব্দুল লতিফ নামের এই চার ব্যক্তি দোকান না ভাঙ্গার জন্য আদালতে মামলা করে। কিন্তু তারা দোকানের মালামাল সরিয়ে নিয়ে নিজেরাই দোকান ভেঙ্গে নিয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলম জানায়, ছাত্র/ছাত্রীদের খেলার মাঠ দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ ২৮ বছর পর দখল মুক্ত করে পূনরায় ছাত্র/ছাত্রীদের বিনোদনের সুযোগ হলো। একই সাথে বিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে বিশেষ সুবিধা পেল। কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, প্রধানমন্ত্রী গ্রামকে শহর করার অঙ্গিকারে স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য মাধ্যমে রাজগঞ্জ মাধ্যমিক বিদালয়ের খেলার মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গ্রামকে শহর করার প্রথম পদক্ষেপ নিয়েছেন মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধমিক বিদ্যালয়ের এ মাঠে