যুবদল নেতা মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জাতীয়তাবাদী যুবদলের নেতা আল মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেলাল জানান, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আল মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ আগস্ট) তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।