দেশে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় এলাকাভিত্তিক শিডিউল করে চলছে লোডশেডিং।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেও শুরু হয়ছে লোডশেডিং কার্যক্রম। বিজ্ঞপ্তি অনুযায়ী এই শিডিউল চলবে রাত ১০টা পর্যন্ত।
রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)
কোথায় কখন লোডশেডিং করবে, সে তালিকা দিয়েছে।


