রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)‘র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২১২ পিস ইয়াবা, ৬ কেজি ৬৭০ গ্রাম গাঁজা, ১৪৯ গ্রাম ২৮৯ পুরিয়া হেরোইন ও ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।