রাজধানীতে হরতালের কোনো প্রভাব নেই

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে যান চলাচল।

রোববার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়কে মাস-মিনিবাস চলছে। হরতালের কোনো প্রভাব নেই ঢাকার রাজপথে।

হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে হরতালের সমর্থনে দু-একটি জায়গায় ঝটিকা মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা।

এদিকে হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।