জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে রাজবাড়ী থেকে ২৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচ জনের করোনা পজেটিভ বলে তথ্য পেয়েছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ। আক্রান্তরা সবাই জেলা সদর উপজেলার। তাই উপজেলাটি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জামান খান এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সদর উপজেলায় পাঁচজন করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে করোনা উপজেলাটি লকডাউন ঘোষণা করা হয়েছে।


