জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে ১০ দিনের জন্য রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম।
এতে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় রাজবাড়ী জেলা ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো। শনিবার (আজ) দিনগত রাত ১২টা থেকে এ ঘোষণা কার্যকর হবে। লকডাউন সময়ে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও ত্যাগ নিষিদ্ধ কা হয়েছে। এছাড়া জেলার আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে জেলায় কেই প্রবেশ করতে কিংবা জেলাটি থেকে অন্য কোনো জেলায় গমন করনে পারবেন না। জেলারে অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই রকম
নিষেধাজ্ঞা জারি থাকবে। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি, পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিসি দিলসাদ বেগম জানান, রাজরাড়ী সদর উপজেলায় পাঁচজন করোনা পজেটিভ পাওয়া গেছে। ফলে জেলাকে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।


