রাজশাহী মেডিক্যাল কলেজে করোনায় আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে (শুক্রবার ২০ আগস্ট সকাল ৮টা থেকে শনিবার ২১ আগস্ট সকাল ৮টার মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২১ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ৭ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২৫৪ জন।