কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছেন লিপি আক্তার রুনা নামে এক এসএসসি পরীক্ষার্থী। জানা গেছে, শুক্রবার(২০ ডিসেম্বর) রাতে উপজেলার রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেনচৌকি গ্রামের আব্দুর রহমানের কন্যা ও রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী লিপি আক্তার রুনা(১৫) এর বিয়ের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন কনে ও তার পিতা-মাতাকে আটক করে। ততক্ষণ পর্যন্ত কাজী, বর ও বরপক্ষের লোকজন কনের বাড়ীতে আসেনি। পরে প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেখা দেয়।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


