রাজ-পরির ঘরে নতুন অতিথি

জেলা প্রতিবেদকঃ নগরের ফয়’স লেকের চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য আমদানি করা বাঘ রাজ ও পরির ঘরে নতুন অতিথি এসেছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল আটটার দিকে পরি নামের মা-বাঘটি দুইটি শাবকের জন্ম দেয়। ২০১৬ সালের ডিসেম্বরে আনার পর ২০১৮ সালের ১৯ জুলাই দুইটি শাবকের জন্ম দিয়েছিলো পরি। এর মধ্যে একটি বিরল প্রজাতির শাদা বাঘ।
চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে দুইটি ব্যাঘ্রশাবকের জন্মের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাবক দুইটির কাছে আপাতত চিড়িয়াখানার কিউরেটর ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না। চোখ ফোটার পর বিস্তারিত জানানো হবে।