মোঃ সোহেল রানা রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ই মার্চ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এর সভাপতিত্বে পরিষদের হলরুমে টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই অগ্রগন্য,আন্তর্জাতিক নারী দিবস সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন- রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথী হিসাবে বক্তব্য দেন, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,বীর-মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান,তথ্য সেবা কর্মকর্তা হালিমা,মহিলা আ”লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন,জয়িতা আরতি পাহান,ইএসডিও গ্রাম সহায়ক নাসিমা আকতার,ডিগ্রি কলেজ সহকারি অধ্যাপক নাছরিন আকতার স্বপ্না,রাণীশংকৈল প্রেসক্লাব আহব্বায়ক কুশমত আলি ও সভাপতি ফারুক আহমেদ সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এছাড়াও সহকারি শিক্ষিকা মেহবুবা আখতার, ইসলামিক ফাউন্ডেশনের আমিরুল ইসলাম,ফ্যাশন ডিজাউন টেইনার শামিমা,বিউটি ফ্যাকেশন টেইনার জেমি,অফিস সহকারি গোলাম রব্বানী,অফিস সহায়ক শামিম,ভিজিডি ম্যানেজার তোফাজ্জল হোসেন, ইএসডিও ম্যানেজার খাইরুল আলম,প্রশিক্ষণ শিক্ষার্থী সহ সংবাদকর্মিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনার সহযোগীতায় ছিলেন ইএসডিও অরনট,হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচ ডিওটি) সিডিএ ব্যান্টিষ্ট এইড বিবি সি এস বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন শামিমা আক্তার।


