রাতে রিয়ালের প্রতিপক্ষ লেভান্তে

লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ লেভান্তে। ম্যাচটি শুরু হবে রোববার (২২ আগস্ট) দিবাগত রাত ২টায়।

স্তাদে মেন্ডিজোরোজায় আলাভেসের বিপক্ষে চমৎকার জয় দিয়ে এবারের লা লিগার মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলের জয়। করিম বেনজেমার দুই গোলের পাশাপাশি আলো ছড়িয়েছেন নাচো ও ভিনিসিয়াস জুনিয়র।

গেল মৌসুমে অল্পের জন্য শিরোপা পায়নি রিয়াল মাদ্রিদ। এবার সে আক্ষেপ ঘোচাতে চায় অ্যানচেলত্তির দল। প্রতিটি ম্যাচেই সতর্ক থাকতে চান অভিজ্ঞ এই কোচ।

সার্জিও রামোসের পর স্প্যানিশ লিগ ছেড়েছেন লিওনেল মেসি। চ্যালেঞ্জের মুখে লা লিগার জনপ্রিয়তা। লিগ সভাপতি হাভিয়ের তেবাসের সঙ্গেও দা কুমড়ার সম্পর্ক রিয়াল-বার্সার। সব মিলিয়ে কঠিন একটা মৌসুম শুরু করেছে এই দু’দল। ভাল পারফরমেন্সেই এনে দিতে পারে কিছুটা স্বস্তি

তাই দ্বিতীয় ম্যাচে লেভান্তে দূর্গ জয় করে আত্মবিশ্বাস যোগাতে চায় রিয়াল মাদ্রিদ।