রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালের গিলাতলা বাজারে জমে উঠেছে ডিম মেলা। রোববার সকাল ১০ টায় ২য় বছরের মত ২ সপ্তাহ ব্যাপী ডিম মেলার উদ্ভোধন করেন রামপাল উপজেলা চেয়ারম্যন শেখ মোঃ আবু সাইদ।
ডিম মেলার আয়োজক শেখ আনোয়ার হোসেন জানান, তার নিজস্ব মুরগী খামারের উৎপাদিত ডিম দ্বারা তিনি ২য় বারের মত এ ডিম মেলার আয়োজন করেন। মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট বাজার মূল্যের চেয়ে হালি প্রতি ১২ টাকা কমে ডিম ক্রয় করতে পেরে তারা খুশি।
মেলায় রবিবার উদ্বোধনের পরে সোমবার দুপুর পর্যন্ত ১০/১২ হাজার ডিম ইতমধ্যে বিক্রি হয়েছে বলে খামারী আনোয়ার হোসেন দাবি করেন। রামপালে এ জাতীয় মেলার আয়োজন করায় খামারীরা উদ্বুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান। তাছাড়া ফার্মের খামারিদের অনেকের সাথে কথা বলে যানা যায়,
খামারিরা বলেন এজাতীয় মেলায় খামারিদের উৎপাদিত ডিম জেলা সহ উপজেলায় বিভিন্ন হাট বাজারে প্রতি বছর মেলার আয়োজন করা হয়, তাহলে খামারি ব্যবসায়ীরা তাদের খামারি ব্যবসায়ের উপর উদ্ভুদ্য হবে, আর এই উৎপাদিত ডিম বিক্রি করে লাভবান হবে বলে সাংবাদিকদের জানান।


