রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গে সাতজন মারা যান বলেও জানান তিনি।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে বিভিন্ন ওয়ার্ডে মোট আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।


