রামেক সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু

রাজশাহী সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বধুবার (১৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানিয়েছেন।

মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা থেকে ৩ জন করে ৯ জন, নওগাঁ থেকে ২ জন আর কুষ্টিয়া ও যশোর থেকে একজন করে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন আর উপসর্গ নিয়েই মারা গেছেন ১৪ জন। বাকি চারজন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন। যাদের মধ্য করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী রয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪৫৪টি করোনা বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৫০০ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির দুটি পিসিআর ল্যাবে ৪৩০ জনের নমুনা নিয়ে ১৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ।