ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থানে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা জয়ের আশা নেই বললেই চলে। তবে ইউরোপা লিগে ভালো অবস্থায় রয়েছে তারা। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের সেমিফাইনাল প্রথম লেগে সেল্টা ভিগোর মুখোমুখি হয় হোসে মরিনহোর শিষ্যরা।
সেল্টা ভিগোর মাঠে মার্কাস রাশফোডের একমাত্র গোলে জয় পেয়েছে ম্যানইউ। পাশাপাশি ফাইনালে এক পা দিয়ে রেখেছে মরিনহোর শিষ্যরা। ফিরতি লেগে ঘরের মাঠে ড্র করতে পারলেও ফাইনাল খেলবে রেড ডেভিলসরা।
অবশ্য সেল্টা ভিগোর মাঠে গোল পেতে বেশ সময় নেয় ম্যানইউ। প্রথমার্ধের ৪৫ মিনিটে কোনো গোল হয় না। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকে ম্যাচ। ৬৭ মিনিটে সেল্টা ভিগোর ডি বক্সের সামনে ফ্রি কিক পায় ম্যানইউ। ফ্রি কিক নেন তরুণ তুর্কি মার্কাস রাশফোড। তার সামান্য বাঁকানো শট জালে গিয়ে আশ্রয় নেয়। তার এই গোলটি বাকি সময়ে আর শোধ দিতে পারেনি স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো। ফলে ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সেল্টিকোসরা।
আগামী শুক্রবার ফিরতি লিগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সেল্টা ভিগোকে আতিথ্য দেবে হোসে মরিনহোর শিষ্যরা।
রাশফোডের অসাধারণ গোলের ভিডিও :
https://youtu.be/2mFyJjlhs4U


