রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারী (৪৫) নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন জানান, উপজেলার বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। ধারণা করা হচ্ছে, শনিবার ভোরে কোনো এক সময় দ্রুত গতির গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।