আল-আমিন, নীলফামরী: ট্রেন দূর্ঘটনায় নিহত তিন ভাই-বোনের পরিবার রেলের জমিতে বসবার করছিলো। যেহেতু তারা ভূমিহীন তাদের আশ্রয়ন প্রকল্পের আওতায় সরকারী ঘর বরাদ্দ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আশ্রয়ন প্রকল্প চলমান রয়েছে বলেছেন, রেলপথ মন্ত্রী নুরল ইসলাম সুজন।
তিনি আরও বলেন, রেল লাইনের উপর দিয়ে এলজিইডির নির্মাণাধীন লোকাল রাস্তা করায় নতুন রেল ক্রসিং তৈরি হচ্ছে, এগুলোর নিরাপত্তা স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন অথবা পৌরসভার। দূর্ঘটনা ঘটলে এর দায়ভার রেলের নয়। কাজেই এই দায়ভার রেলের উপর চাপানো ঠিক হবে না।
শনিবার (১১ ডিসেম্বর/২১) সকালে নীলফামারী সদর উপজেলার বউ বাজার এলাকায় ট্রনেে দূর্ঘটনায় তিন শিশুসহ চারজন নহিতের পরিবারের সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি। এসময় কুন্দপুকুই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাগীর আলম বাবলা হায়দারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় রেলপথ মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে নিহত তিন শিশুর পরিবারকে ৫০ হাজার ও নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। সেইসাথে নিহত শামিমের পরিবারকে রেলপথ মন্ত্রীর পক্ষ থেকে ২০ হাজার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও স্থানীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া হয় দুই পরিবারকে।
এসময় নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ানা কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ,কুন্দপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান আলী চৌধূরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ৮ ডিসেম্বর সকালে উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বউ বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার রেজোয়ান ও মজিদা বেগম দম্পতির দুই মেয়ে রিমা (৮), শিমু (৪), ও এক ছেলে মোনিম (৩)। তাদেরকে বাচাঁতে গিয়ে এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে শামিম (২৫) ট্রেনের ধাক্কায় মারা যান।


