রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় দফায় আরো ৫৩ টন ত্রাণ পাঠিয়েছে চীন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য দ্বিতীয় দফায় আরো ৫৩ টন ত্রাণ পাঠিয়েছে চীন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ত্রাণ সামগ্রী নিয়ে চীনের একটি কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কর্মাশিয়াল কাউন্সিলর লি গুয়ান জিয়ান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল এবং খাদ্য সামগ্রী।

এর আগে বুধবার ৫৭ টন ত্রাণ নিয়ে চীনের একটি কার্গো বিমান চট্টগ্রামে পৌঁছে।