রৌমারীতে ৮০০পিচ ইয়াবাসহ আটক-১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৮০০পিচ ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিক(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জানা যায়,বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খেওয়ার চর এলাকায় অভিযান চালিয়ে মাহবুবার রহমানের পুত্র আবু বক্কর সিদ্দিক(৩০)কে ৮০০পিচ ইয়াবাসহ আটক করে থানা পুলিশ।
এব্যাপারে বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ মুনতাসির বিল্লাহ জানান- আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।