র‍্যাঙ্কিংয়ে একে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক : ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে এবারের বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াও। রাশিয়া বিশ্বকাপের পর বৃহস্পতিবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতা ফ্রান্স ছয় ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে। ক্রোয়েশিয়া ১৬ ধাপ এগিয়ে চারে আছে। সেরা দশে উঠে এসেছে উরুগুয়ে, ইংল্যান্ড এবং ডেনমার্কও। আর সেরা দশ থেকে নেমে গেছে আর্জেন্টিনা, চিলি, জার্মানি ও পোল্যান্ড। রাশিয়ায় গ্রুপপর্ব থেকে বাদ পড়া জার্মানি এক নম্বর থেকে নেমে গেছে ১৫ নম্বরে। ছয় ধাপ পিছিয়ে আর্জেন্টিনা আছে ১১ নম্বরে। বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়া চিলি তিন ধাপ পিছিয়ে ১২ নম্বরে ও পোল্যান্ড ১০ ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছে। বিশ্বকাপের তৃতীয় হওয়া বেলজিয়াম এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়া ব্রাজিল এক ধাপ পিছিয়ে তিনে আছে। ৯ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে উরুগুয়ে। ইংল্যান্ড ছয় ধাপ এগিয়ে ছয় নম্বরে আছে। পর্তুগাল তিন ধাপ পিছিয়ে সাত, সুইজারল্যান্ড দুই ধাপ পিছিয়ে আছে আট নম্বরে। যৌথভাবে নয়ে আছে স্পেন ও ডেনমার্ক। বাংলাদেশ আগের মতো ১৯৪ নম্বরেই আছে।

Rank Team Total Points Previous Points +/- Positions
1 FRAFrance 1726(1726.41) 1198 6
2 BELBelgium 1723(1722.66) 1298 1
3 BRABrazil 1657(1656.84) 1431 -1
4 CROCroatia 1643(1642.72) 945 16
5 URUUruguay 1627(1627.19) 1018 9
6 ENGEngland 1615(1614.61) 1051 6
7 PORPortugal 1599(1599.25) 1274 -3
8 SUISwitzerland 1597(1596.89) 1199 -2
9 ESPSpain 1580(1580.29) 1126 1
9 DENDenmark 1580(1579.92) 1051 3
11 ARGArgentina 1574(1573.53) 1241 -6
12 CHIChile 1570(1570.05) 1135 -3
13 SWESweden 1565(1565) 880 11
14 COLColombia 1563(1562.53) 986 2
15 GERGermany 1561(1560.71) 1558 -14
16 MEXMexico 1560(1559.97) 989 -1
17 NEDNetherlands 1540(1539.96) 981 0
18 POLPoland 1538(1537.69) 1183 -10
19 WALWales 1536(1536) 953 -1
20 PERPeru 1535(1534.76) 1125 -9
21 ITAItaly 1532(1532.04) 951 -2
22 USAUSA 1508(1508.32) 873 3
23 AUTAustria 1502(1501.94) 845 3
24 TUNTunisia 1498(1498.28) 910 -3
24 SENSenegal 1498(1498.1) 838 3
26 SVKSlovakia 1493(1493.27) 804 2
27 NIRNorthern Ireland 1492(1492) 803 2
28 ROURomania 1490(1489.92) 782 2
29 IRLRepublic of Ireland 1484(1484) 777 2
30 PARParaguay 1477(1476.98) 773 2
31 VENVenezuela 1476(1476) 755 2
32 CRCCosta Rica 1471(1471.48) 884 -9
32 IRNIR Iran 1471(1471.19) 708 5
32 ISLIceland 1471(1470.78) 908 -10
35 UKRUkraine 1468(1468) 733 0
36 SRBSerbia 1459(1459.41) 751 -2
37 CODCongo DR 1456(1456) 706 1
38 TURTurkey 1455(1455.45) 706 0
39 BIHBosnia and Herzegovina 1452(1452) 693 1
40 SCOScotland 1444(1444) 660 2
41 MNEMontenegro 1440(1440) 652 2
42 GREGreece 1436(1436) 650 2
43 AUSAustralia 1431(1430.71) 718 -7
44 CZECzech Republic 1430(1430.46) 641 2
45 GHAGhana 1424(1424.46) 624 2
46 MARMorocco 1418(1418.45) 686 -5
47 BULBulgaria 1416(1416) 614 2
47 CMRCameroon 1416(1416) 614 2
49 RUSRussia 1410(1410.15) 457 21
49 NGANigeria 1410(1409.66) 618 -1