লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত

করোনাভাইরাস বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়।

রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এমন পরিস্থিতিতে মাঝের দু’দিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানান সেতুমন্ত্রী।