রেজাউর রহমান চৌধুরীঃ গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে না দেখা একটি ভাইরাস। যেই করোনা নামক ভাইরাসটিকে বড়লোকরা জীবন জন্য ভয় পেলেও গরীরা পেটের জন্য ভয় পেতে নারাজ।
চীনের উহান থেকে গেল যখন ভাইরাসটি ছড়িয়ে পরার কথা শোনা গেল, তখন অনেকে এটা্কে তেমন পাত্তা দিতে চাইনি। যখন চীন সরকার তাদের সারা দেশে লকডাউন নামক ব্যবস্থা চালু করতে শুরু করলো তখন অনেক দেশ তার দেশের নাগরিকদের চীন থেকে ফেরত নিতে শুরু করলেন।
কিন্তু কে জানে এর আগেই এই ভাইরাস চীন থেকে পাড়ি দিয়েছে পৃথিবীর প্রায় সকল দেশে! কমবেশি সব দেশে পাওয়া গেল করোনা ভাইরাস।
শুরু হল লাখ লাখ মানুষের মৃত্যুর মিছিল। এ যেন এক না চাওয়া প্রতিযোগিতায় অংশ নিল সারাবিশ্ব। আগে যেখানে কোন দেশ এক নাম্বার কোন দেশ দুই নাম্বারে আছে তার প্রতিযোগিতা চলতো এখন আর কেউ এই প্রতিযোগিতায় এক নাম্বার হতে চাইলো না।
কিন্তু বিধাতার খেলা বোঝা বড় দায়। তিনি দেখিয়ে দিলেন কিভাবে গোটা পৃথিবীর মানুষ তাকে সরন করা শুরু করে দিলেন।
সেই লকডাউনে চাকুরী হারানো সেই মানুষগুলো কি চাকুরী ফিরে পেয়েছেন? তখন দারিদ্র্য সীমার নিচে বসবাসকারীরা কি বেচে আছেন? আর যারা মধ্যবিত্ত ছিল! তারা কোথায় চলে গেছেন?
একটি লকডাউন হয়তো সকলের জীবন বাচাবে, কিন্তু কত শত মানুষ এতে পিশে যাবে?
লকডাউন মানে আপনি ঘর থেকে বের হতে পারবেন না। একজন মধ্যবিত্ত ঘরের মানুষ কি করবে সেটা এখন বড় প্রশ্ন?
তিনটি শ্রেণীতে মানুষকে সব সময় ভাগ করে রাখা হয়।
উচ্চবিত্তঃ
এই শ্রেণীর মানুষ তারা যারা কোটি কোটি টাকার মালিক। উনাদের রয়েছে শত পুরুষ পর্যন্ত বসে খাবার টাকা৷ উনাদের জন্য লকডাউন তত ক্ষতি করে না। উনারা জীবনে মায়া রাখেন আর তাই লকডাউনে রয়েছে পূর্ণ সহমত। প্রতিদিনের খাবার হোক বা প্রয়োজনীয় কিছু সব থাকে হাতের নাগালে।
মধ্যবিত্তঃ
মধ্যবিত্ত মাঝেও একটা শ্রেণী করা দরকার নাম হবে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী। যাইহোক এই শ্রেণীর মানুষরা সবার মত সব কিছু করতে পারেন। যেমন ধরুণ এই শ্রেণী বসবাস করা এক ব্যক্তি কখনো উচ্চবিত্ত শ্রেণীর মানুষের মত বিলাসবহুল জীবন-যাপন করতে পারবে না। আবার যদি আপনি তাকে বলেন যে নিম্মবিত্ত শ্রেণীতে গিয়ে কাজ করুণ সেটাও তার জন্য নতুন কিছু মনে হবে। আর যেখানে মধ্যবিত্ত কাছে খাবার নেই সেখানে নিম্মবিত্তদের চিন্তা করা কতটা যুক্তিযুক্ত।
নিম্মবিত্তঃ
এই শ্রেণীদের মানুষদের দারিদ্র সীমার নিচে বাস করে। যত প্রকাশ আর্থিক ও সামাজিক সাহায্যের কার্যক্রম পরিচালিত হয় সেগুলো সব এই শ্রেণীর মানুষগুলোকে সামনে রেখে।
এখন প্রশ্ন হল কেন এই তিন শ্রেণীর মানুষের কথা এখানে উল্লেখ্য করা হয়েছে এর মূল কারণ হিসেবে বৈষম্য বলতে পারি। লকডাউনে একজন উচ্চবিত্ত মানুষের খাবার বা আর্থিক অভাব নেই বললেই চলে। আর নিম্মবিত্তদের নামে চলে ত্রাণ, অনুদান ও নানা সামাজিক সাহায্যের হিড়ক। কিন্তু যখননি প্রশ্ন উঠবে কোন মধ্যবিত্ত কারো আর্থিক অবস্থা নিয়ে তখন কেউ সেটা নিয়ে হয়তো মাথা ঘামাতে চান।
একটি মধ্যবিত্ত পরিবার লকডাউন মানবে নাকি পেটের দায়ে কর্মে ফিরে যাবে। লকডাউনকে হয়তো আমরা অনেকে সমর্থন করতে পারি। কিন্তু নৈতিক অবক্ষয়য়ের বিষয়টি সামনে চলে আসে।


