এম এম সি মেহেদীঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন চেয়ারম্যান ও লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শিল্পপতি মোঃ আবুল হোসেনকে মোবাইল ফোনে চাঁদা দাবী ও প্রান নাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। হুমকির ফলে জান ও মালের ক্ষতির আশংকায় সে নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। যার নং-৪৮৩, তারিখ-১০/০৬/২০১৮ইং। ভুক্তভোগী চেয়ারম্যান জানান, ১২ জুন সকালে অঞ্জাত মোবাইল নাম্বার থেকে তার নিজ মোবাইল ফোনে ২লক্ষ টাকা চাদা দাবী করেছে। দাবীকৃত টাকা না পেলে তাকে প্রানে মেরে ফেলা হবে। তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ বিয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।


