তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল ইংল্যান্ড।
সাউদাম্পটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে বেয়ারেস্টো এবং মালানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই দলকে শতরানের পুঁজি এনে দেন দুজন।
৫১ রান করে ইসুরু উদানার বলের বোল্ড হয়ে ফিরে যান বেয়ারস্টো। তবে আরেক ওপেনার মালান এগিয়ে নিয়ে যান দলকে। ৩৬ বলে ব্যক্তিগত ৭৬ রানের চমৎকার ইনিংসে থামেন তিনি। দুই ওপেনার বিদায়ের পর আর কোন ইংলিশ ব্যাটসম্যান উইকেটে দাঁড়াতে পারেননি।
শেষ দিকে দ্রুত উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ইংলিশরা। লঙ্কানদের পক্ষে ১৭ রানে ৪ উইকেট নেন চামিরা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা।
মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছান। সর্বোচ্চ ১৪ বলে ২০ রান করেন বিনুরা ফার্নান্দো। এছাড়া ওশাদা ফার্নান্দোর ব্যাট থেকে ১৯, আর ১১ রান করেন নিরোশান ডিকভেলা। ইংলিশ বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারের আগেই মাত্র ৯১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।


