ম্যাচের আগেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ-শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর ১টায়। এরই মধ্যে খবর পাওয়া যায় সফরকারী লঙ্কান দলে হানা দিয়েছে করোনা। তিন ম্যাচ ওয়ানডের জন্য বাংলাদেশ সফররত শ্রীলঙ্কা দলের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত।
এই দুই ক্রিকেটার হলেন ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। এ ছাড়া বোলিং কোচ চামিন্দা ভাসও পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।
সফরকারী দলে করোনা হানা দেওয়ায় দু’দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি এখন কিছুটা ঝুঁকিতে।


