এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের চার বারের সফল সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ জয়নুল আবেদীন সরকার লাখো মানুষের ভালবাসায় সিক্ত হলেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা এস এস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে তার নামাজে জানাজায় লাখো জনতায় অংশ গ্রহন করে প্রবীণ এই নেতাকে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানান।
এর আগে গত বুধবার ভোরে তিনি ঢাকার কিডনি ফাউন্ডেশন মিরপুর এ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছু দিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজকে দ্বিতীয় জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তার নামাজে জানাজায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন এমপি, সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা আ’লীগ যুগ্মসম্পাদক সারওয়ার হায়াত খান, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সমাজকল্যান বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
সাবেক এমপি জয়নুল আবেদীন সরকারের পারিবারিক সুত্রে জানা গেছে, তার মৃত্যুতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি হুসইেন মুহাম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেছেন।


