লালমনিরহাট জেলা প্রতিনিধি ঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম সরকার মিন্টুকে অর্থ আত্মসাৎ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ বহিষ্কারাদেশের এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদকে নিয়ে জনসম্মুখে কুরুচিপূর্ণ মন্তব্য করেন শাহ আলম সরকার মিন্টু। এ ছাড়াও জাপা নেতাদের নাম ভাঙ্গিয়ে অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ উঠে মিন্টুর বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে জরুরী সভায় বসে উপজেলা জাতীয় পার্টি। এতে সর্বম্মতিক্রমে মিন্টুকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, তার বহিস্কারাদেশটি সোমবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে।


