দীর্ঘদিন পর ওপেনিংয়ে ফিরেই সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। ১১০ বলে ৮ চারে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে এটা তার তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। আর তাতে ভর করে দুইশ পার হয়েছে বাংলাদেশের সংগ্রহ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৬ রান।
এর আগে লিটনের সঙ্গে ৯৩ রানের দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে ঘুরের দাঁড়ানোর পথ দেখাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছুটছিলেন ফিফটির পথেও। কিন্তু লুক জঙওয়ের লাফিয়ে ওঠা স্লোয়ারে পুল শট খেলতে গিয়ে উইকেটরক্ষক চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেওয়ার আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৫২ বলে ৩৩ রান।
শুক্রবার (১৬ জুন) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।


