লিভারপুলের বড় জয় অ্যালিসনের অভিষেকে

ক্রীড়া ডেস্ক : ক্লিনশিট আর জয় দিয়ে লিভারপুল অভিষেক রাঙালেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। প্রীতি ম্যাচ ইতালিয়ান ক্লাব নাপোলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। গত মাসে গোলরক্ষকের ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ৭২.৫ মিলিয়ন ইউরোতে রোমা থেকে লিভারপুলে নাম লেখান অ্যালিসন। প্রথম ম্যাচে অবশ্য বড় কোনো পরীক্ষা দিতে হয়নি তাকে।

প্রথমার্ধে দারুণ একটি সেভ করেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করে লিভারপুল। একটি করে গোল করেছেন জেমস মিলনার, জিওরজিনিও উইজনালডাম, মোহাম্মদ সালাহ, ড্যানিয়েল স্টারিজ ও আলবার্তো মরেনো। মঙ্গলবার অ্যানফিল্ডে শেষ প্রীতি মাচে আরেক ইতালিয়ান ক্লাব তোরিনোর মুখোমুখি লিভারপুল। আর ১২ আগস্ট ঘরের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে ‘অল রেড’রা।