লেগেনেসের বিরুদ্ধে ০-২ গোলে জয় বার্সার

খেলা ডেস্কঃ লা লিগার ম্যাচে লেগেনেসের বিরুদ্ধে ০-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দলের হয়ে একটি করে গোল করেছেন আনসু ফাতি ও লিওনেল মেসি।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে শুরুটা ভালোই করেছিল লেগেনেস। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোল পায় বার্সা। ৪২ তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন ১৭ বছর বয়সী ফাতি।

অন্যদিকে ৬৯ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগ মেসিকে রুখতে না পেরে গোল পোস্টের সামনেই ফেলে দেয়। এরপর পেনাল্টির মাধ্যমে দ্বিতীয় ও শেষ গোলটি আদায় করে নেন কাতালান অধিনায়ক।

এদিকে এই জয়ে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট তুলে শীর্ষে রয়েছে বার্সা। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে তলানিতে চলে গেল লেগেনেস। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৯। দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।