নিজস্ব প্রতিনিধি এস সি বাবুলঃ লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন একটি ঐতিহ্যবাহী পুরনো বাজার এই বাজারে নয় ইউনিয়নের জনগন ক্রেতা হিসেবে আসেন, এই কাঁচা বাজারে চারদিকে নালা নর্দমা অপরিস্কার ছিল, ময়লা আবর্জনার গন্ধে মানুষ বাজার করতে পারত না এর উপর আবার ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু নাজিম উদ্দিন, মোঃ এরফান ও কফিল সওদাগরের নেতৃত্বে আজকে কাঁচা বাজারে চারদিকে নালা নর্দমা পরিস্কার করার কারণে বাজারের দৃশ্য পাল্টে গেছে।
লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সদস্য নাজিম উদ্দীন সওদাগর বলেন,, সরকার প্রতিনিয়ত ডেঙ্গু মশার বংশবিস্তার ধংস করার জন্য বারবার বলতেছে , তারই অংশ হিসেবে আমরা এই পদক্ষেপ নিয়েছি। এলাকাবাসী ও ভুক্তভোগী ক্রেতারা এই উদ্যোগ কে স্বাগত জানান এবং বলেন এইভাবে যদি আমরা যার যার আশ পাশের ময়লা আবর্জনা গুলো পরিস্কার করি তাহলে আমরা বিভিন্ন রোগ থেকে রক্ষা পাব।


