বাউফলে শোকের মাতম

শপথের পূর্বেই নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যের আকস্মিক মৃত্যুতে

কহিনুর বাাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। চেয়ারম্যান হিসেবে মোঃ আমির হোসেন বেপারী (নৌকা) নির্বাচিত হওয়ার ১২ দিন পরে ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মিজানুর রহমান জাহাঙ্গীর ২৪ দিনের মাথায় শপথ গ্রহনের পূর্বেই মৃত্যু বরন করেন।

এ ঘটনায় জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিপহুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেন। জানা গেছে, গত ০৭ ফেব্রুয়ারী নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আমির হোসেন ব্যাপারী। তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রæয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

গত ৩ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, সাবেক ও নব নির্বাচিত ইউপি সদস্যদের সাথে নিয়ে মরহুম চেয়ারম্যান আমির হোসেন বেপারীর কবর জিয়ারত শেষে মরহুমের পরিবার বর্গের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত শেষে বাড়ি ফেরার পথে নব নির্বাচিত ইউপি সদস্য মিজানুর রহমান জাহাঙ্গীর হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। আজ শুক্রবার সকাল ৯টায় মরহুম মিজানুর রহমান জাহাঙ্গীরের জানাযা শেষে তাকে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যপক শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ এমপি এ ঘটনায় উভয় পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচিত দুজন জনপ্রতিনিধির এই আকস্মিক মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক।