আনোয়ার হোসেনঃ মানিকগঞ্জ সদর থানার নবগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত বেংরই।যে গ্রামে হাজার হাজার মানুষের বসবাস। তারা সদর থানার অন্তর্ভুক্ত থাকলেও বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালিগঙ্গা নদী।
এই কালিগঙ্গা নদীর ভাঙ্গনে তারা হুমকির মুখে কবলিত। দিন দিন এই কালিগঙ্গা নদী কেড়ে নিচ্ছে অধিকাংশ বাড়িঘর। গ্রামের অনেক ব্যক্তি এখন নদী ভাঙ্গনে সব হারিয়ে ফেলেছে। গ্রামবাসী অনেক আবেদনের পরেও তাদের প্রাণের দাবি একটি বাঁধ নির্মাণ করতে পারেনি। তাই আজ সকাল ৮ টায় নদীর কূলে মানববন্ধন করে এসব সুবিধা বঞ্চিত মানুষ।
এ সময় তাদের প্রাণের দাবী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই চাওয়া আমাদের এই গ্রামে নদী ভাঙ্গন রোধে একটি বাঁধ চাই। এ সময় নবগ্রাম ১নং ওয়ার্ড সদস্য সহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


