শিক্ষকের বাড়িতে শিক্ষার্থীর অনশন, শিক্ষককে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী স্বনামধন্য পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারীর তৌহিদুল ইসলাম (কুয়াশা)’র অপসারণ চেয়ে স্কুল গেট ও উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ তাদের অভিভাবকরা।
অভিযুক্ত তৌহিদুল ইসলাম (কুয়াশা) রাণীশংকৈল উপজেলার দোসিয়া গ্রামের নূর ইসলামের ছেলে।
মানববন্ধনে ভুক্তভোগীর সহপাঠী সহ অভিভাবকদের দাবি ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব সহকারী তৌহিদুল ইসলাম এক শিক্ষার্থীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই শিক্ষার্থীর সাথে।
কিন্তু ওই ছাত্রীকে বিয়ে না করে অন্যত্র বিয়ের সকল আয়োজন করেন শিক্ষক তৌহিদুল ও তার পরিবার। এমন খবর পেয়ে ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে ৩ দিন ধরে তৌহিদুলের বাড়িতে অনশন করেন। এসময় তহবিল ও তার পরিবারের লোকজন ওই ছাত্রীকে শারীরিক নির্যাতন করে। এসময় ওই শিক্ষার্থীর সহপাঠীরা এগিয়ে এলে তৌহিদুল ও তার পরিবারের লোকজন তাদেরকেও অনেক মারপিট ও নির্যাতন করেন বলে জানান স্কুলের শিক্ষার্থীরা।
পরে নিরুপায় হয়ে বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন। এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
এর আগে সকালে রাণীশংকৈল পাইলট স্কুলের দক্ষিণ গেটের সামনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক হয়ে আবার উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন।
এ মানববন্ধনে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তৌহিদুলের অপসারণ চায় শিক্ষার্থীরা। এবং তারা বলেন, আমরা মেয়ে শিক্ষার্থীরা শিক্ষক তৌহিদুলের হাত থেকে নিরাপদ নই, তাকে অপসারণ করে স্কুল কমিটি যেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন।
শতবর্ষী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের এমন একটি ন্যাক্কারজনক ঘটনা জানতে পেরে সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।
শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন এমন শিক্ষক সেই স্কুলে থাকলে সবসময়  আমাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে। তাই এমন লম্পট ও চরিত্রহীন শিক্ষককে প্রতিষ্ঠান থেকে চিরতরে অপসারণ না করলে আমরা আমাদের সন্তানদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো না।
এ বিষয়ে পাইলট স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি বিষয়টি আগে জানতাম না। তবে এখন জেনেছি এবং শুনেছি এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, শিক্ষার্থীদের একটি অভিযোগ আমি পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে।