আলমগির হোসেন বাদশা: দুনিয়া ও আখেরাতের কল্যানের কথা চিন্তা করে এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করার লক্ষে কুমিল্লা জেলাস্থ ব্রাহ্মনপাড়া উপজেলার বৃহত্তর শিদলাই গ্রামে পীরে কামিল শাহ ছুফি আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ আ.খ.ম আব্দুল হান্নান (রহ:) এলাকাবাসীর সহযোগীতা নিয়ে “শিদলাই দারুল ইসলাম মাদ্রাসা” নামে ১৯৮৭ ইং সালে একটি ধর্মীয় ও জাতীয় শিক্ষামূলক প্রতিষ্ঠান চালু করেন। যাহার রেজিনং-কুমি ১৮২/৮৭। প্রতিষ্ঠার পর তিনি দীর্ঘদিন এই মাদরাসাটির কল্যানে অধ্যক্ষের দ্বায়িত্ব পালন করেন।
খুজ নিয়ে জানা যায় মাদ্রাসা কর্তৃপক্ষের সু-দক্ষ পরিচালনায় কয়েক বছরের মধ্যে মাদ্রাসাটি সিনিয়র মাদ্রাসায় উন্নীত হয়। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে অদ্য পর্যন্ত সার্বিক বিবেচনায় এলাকায় ব্যপক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠান হতে শত শত শিক্ষার্থী সু-শিক্ষা নিয়ে দেশ বিদেশে ব্যাপক সফলতা অর্জন করেছে। গত প্রায় চার বছর পূর্বে তিনি ইহজগত ত্যাগ করেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। বর্তমানে উক্ত মাদরাসার সভাপতি আলহাজ্ব খবির আহাম্মেদ সাবেক মেম্বার এবং সেক্রেটারী পীরে কামেল মাওলানা রুহুল আমিন।
আরও জানা যায় এখানে দুস্থ অসহায় এতিম ছাত্রদেরকে প্রতিপালন এর জন্য এতিমখানার ব্যবস্থা রয়েছে। মৌলভী নুরুল ইসলাম (নুরু হুজুর) ১৯৮৭ সাল থেকে অদ্যবদি উক্ত এতিমখানাটির পরিচালনার দ্বায়িত্ব পালন করছেন। তিনি দ্বায়িত্বভার গ্রহনের পরথেকে এতিমখানাটির পরিচালনার দ্বায়িত্ব নিয়োজিত থেকে এই প্রতিষ্ঠানটির কল্যানে, দুস্থ এতিম অসহায় ছাত্রদের কল্যানে নিঃস্বার্থভাবে দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন।
ক্রাইম পেট্রোল বিডির বিশেষ প্রতিনিধি সরজমিনে পরিদর্শন করলে দেখা যায় বর্তমানে উক্ত মাদ্রাসায় মোট ৬০০ জন ছাত্র রয়েছে। এর মধ্যে এতিম ৫২ জন এবং গরীব অসহায় ৫০জন। এখানে সমাজসেবা অধিদফতর হতে সরকারী ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা পায় মাত্র ২৪ জন, এই সল্প টাকায় অসহায় এতিম ছাত্রদের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন এতিমখানা কর্তৃপক্ষ। তারা ক্যাপিটেশন গ্রান্ট সহায়তা প্রদান বৃদ্ধির জন্য সমাজসেবা অধিদফতর এর সু-দৃষ্টি কামনা করেছেন ।
উক্ত এতিমখানার পরিচালক মৌলভী নুরুল ইসলাম (নুরু হুজুর) ক্রাইম পেট্রোল বিডিকে বলেন, এখানে এলাকার দুস্থ অসহায় এতিম শিশুদের প্রতিপালন এবং পবিত্র কোরআন ও হাদীস শিক্ষা প্রদানের মাধ্যমে মানবসম্পদে পরিনত করে এলাকায় ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছে। আর্থিক সমস্যার কারনে আমরা প্রতিষ্ঠানটি সঠিক ভাবে পরিচালনা করতে পারছিনা। এতিমখানাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের বিত্তবান ও সরকারী উর্ধতন মহলের সু-দৃষ্টি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।


