চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্রীমতি সাবিত্রী বালা (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের মৃত দিজেন্দ্রনাথ দাসের স্ত্রী।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, ওই নারীর ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে তাদের বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে গলা, চোখ ও মুখে জখমের চিহ্ন থাকায় ময়না-তদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না-তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


