শাপলাচত্বরে মোদিবিরোধী বিক্ষোভ

শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী আটক

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে আটক করেন।

এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে শাপলাচত্বর হয়ে দৈনিক বাংলা-গুলিস্তান রাস্তাটি বন্ধ হয়ে যায়।

এখন ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।