শুভদিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৫ ফেব্রæয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইকরামুল কবির নান্নুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবির কুমার মিত্র, যুগ্ম সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ,লীগের সভাপতি ফারুকুল ইসলাম, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও জেলা স্বেচ্চাসেবকলীগের যুগ্ম আহবায়ক সরদার আঃ কাদের প্রমূখ। অনুষ্ঠানে স লনা করেন ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক আ,লীগ নেতা প্রদিশ অধিকারী। অনুষ্ঠানে ২য় পর্বে উপস্থিত সর্বসম্মতিক্রমে মোঃ মোজাফ্ফার শেখ কে সভাপতি ও মোঃ ফজলু শেখ কে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়। এসময় দলীয় বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।