শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

টস জিতে ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু তা খুব একটা সুখকর হয়নি। শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। জিম্বাবুয়ের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। এ পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ জয় পায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারায় লাল-সবুজের দল। সাকিব আল হাসান বল হাতের নৈপুণ্যে ও লিটন দাসের সেঞ্চুরিতে এই ম্যাচে বড় জয় পায় বাংলাদেশ।

ম্যাচে সাকিব ৯.৫ ওভার বল করে ৩০ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। আর লিটন ১১৪ বলে ১০২ রান করেন।

প্রথমে ব্যাট করে জিম্বাবুয়েকে ২৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এই রান তাড়ায় ১২১ রানে ইনিংস গুটিয়ে নেয় জিম্বাবুয়ে। তাই ১৫৫ রানের বড় জয় ঘরে তোলে লাল-সবুজের দল।