শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের পাঁচদিন পর আকিব ইসলাম খান অমি (১২) নামে একটি শিশুর মরদেহ করেছে পুলিশ। বুধবার (০৬ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের ধান ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দি করে ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছ। দ্রুত এ খুনের মূল রহস্য উদঘাটন করা হবে।


