শেষ ম্যাচেও খেলা হল না মুস্তাফিজের

ক্রীড়া ডেস্ক : আইপিএলের দশম আসরের ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ডেয়ারডেভিলস। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতেছেন দিল্লির অধিনায়ক করুন নায়ার। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ব্যাট করছে হায়দরাবাদ।

দিল্লির একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। স্যাম বিলিংস ও শাহাবাজ নাদিমের পরিবর্তে আজ খেলছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও জয়ন্ত যাদব। অন্যদিকে হায়দরাবাদের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। বিপুল শর্মার পরিবর্তে আজ খেলছেন দীপক হুদা। আর এর মধ্য দিয়ে শেষ ম্যাচেও খেলা হল না মুস্তাফিজের। কারণ, আগামীকাল বুধবার দেশে ফিরে আসবেন তিনি। গেল বছরের হটকেক মুস্তাফিজ এবার মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেলেন।

আজকের ম্যাচে হায়দরাবাদ জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে। আর দিল্লি জিতলে পয়েন্ট টেবিলের তলানি থেকে একধাপ উপরে উঠবে।