ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে কিয়াম উদ্দীন (৫১) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় হান্নান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিয়াম উদ্দীন ওই উপজেলা দুধসর গ্রামের বসিন্দা। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কিয়াম উদ্দীন বাইসাইকেলে করে মহাসড়ক দিয়ে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে কিয়াম উদ্দীন ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তার মরাদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় চালাক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি জব্দ করেছে বলে জানান ওসি।


